News Flash

  • Home
  • খেলা
  • Cricket : চিরঞ্জীতের ৫ উইকেট, পল্লবের ৬০ রান, চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো সদর
Image

Cricket : চিরঞ্জীতের ৫ উইকেট, পল্লবের ৬০ রান, চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো সদর মহকুমা। অনেকটা হেলায় পরাজিত করলো তেলিয়ামুড়া মহকুমাকে। ব্যাট এবং বল উভয় বিভাগে দাপট দেখিয়ে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে সদর মহকুমা জয়লাভ করে ৯ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে তেলিয়ামুড়া মহকুমার গড়া ১১২ রানের জবাবে সদর মহকুমা ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচে বল হাতে সদর মহকুমার চিরঞ্জীৎ পাল এবং ব্যাট হাতে পল্লব দাস সকলের নজর কেড়ে নেয়। দুদলের মধ্যে শক্তির বিচারে সদর মহকুমা অনেকটা এগিয়ে তা আগেই জানা ছিলো।

ত্রিপুরা দলের একঝঁাক ক্রিকেটার নিয়ে গড়া সদরের বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তা-‌ই দেখার ছিলো। প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার শুভঙ্কর দেবনাথ যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে তেলিয়ামুড়ার স্কোর হয়তোবা ৬০ রানের গন্ডি পার হতো না। তেলিয়ামুড়া ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করে। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য বঁাহাতি স্পিনার চিরঞ্জীৎ পালের বিষাক্ত স্পিনের ভেলকির সামনে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তেলিয়ামুড়ার ব্যাটসম্যানরা। ব্যাতিক্রম দলের অধিনায়ক শুভঙ্কর। দলের বিপর্যয়ে ঠান্ডা মাথায় ব্যাট করে শুধু অর্ধশতরান করেননি দলকে কার্যত খাদের কিনারা থেকে টেনে তুলেন। শুভঙ্কর ৭২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন।

এছাড়া দলের পক্ষে ওপেনার তন্ময় মজুমদার ৯২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাঁড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। সদর মহকুমার পক্ষে চিরঞ্জীৎ পাল (‌৫/‌২৭) এবং রজত দে (‌৩/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর মহকুমা ১৫.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিতে বিশাল ঘোষ এবং পল্লব দাস ৯১ বল খেলে ১১১ রান যোগ করে দলের জয়কে নিশ্চিত করে দেন। বিশাল থেকে পল্লব ছিলেন কিছুটা মারমুখি। বিশাল ৪৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে আউট হয়েছেন। এরপর সপ্তজিৎ‌‌ দাসকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন পল্লব। পল্লব ৫০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রানে এবং সপ্তজিৎ২৪৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top