News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Road Blocked: সেতু নির্মাণের দাবিতে আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ
Image

Road Blocked: সেতু নির্মাণের দাবিতে আমবাসা-গন্ডাছড়া সড়ক অবরোধ

আমবাসা, ৬ মে : আবারো সেতু মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয় মানুষ। ঈশান চন্দ্র পাড়ায় ধলাই নদীর উপর সেতু নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে শুক্রবার আমবাসা-গন্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকা অবরোধ করেন স্থানীয়রা। 

উল্লেখ্য, ২০০৬ সালে শুরু হয়েছিল ঈশান চন্দ্র পাড়ায় ধলাই নদীর উপর সেতু নির্মাণের কাজ। তারপর একে একে বহু বছর কেটে গেলেও ২০২২ সালেও সম্পন্ন হয়নি ওই সেতুর নির্মাণ কাজ। এই বছরগুলির মধ্যে রাজ্যে ক্ষমতার পালা বদল হয়েছে। উন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে প্রচুর অর্থ। কিন্তু ঈশান চন্দ্র পাড়ার ওই সেতুটির নির্মাণ এখনোও অসম্পূর্ণ।

এলাকাবাসীর অভিযোগ, ২০০৬ সালে কাজ শুরু হওয়ার পর হঠাৎই কাজ বন্ধ হয়ে যায়। তারপর বহু নেতা-মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়ে আবার কাজ শুরু হলেও পুনরায় তা বন্ধ হয়ে যায়। স্থানীয় এসডিএম সহ ব্লক আধিকারিকরা চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পুনরায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতু নির্মানের কাজ এখনো অসম্পূর্ণ। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা আজ রাস্তা অবরোধ করেন।উচ্চপদস্থ আধিকারিকরা আবারো সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস দিলেও মানতে নারাজ স্থানীয়রা। এ ধরনের তাল বাহানা স্থানীয়রা মেনে নেবে না বলে সাফ জানান তাঁরা। এদিনের এই রাস্তা অবরোধের ফলে দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়েছিল। তীব্র গরমে সমস্যার সম্মুখীন হন যানবাহন চালক থেকে শুরু করে যাত্রীরা। শেষে প্রশাসনের তরফে অনেক বোঝানোর পর স্থানীয় মানুষ অবরোধ তুলে নেন। তবে, সেতু নির্মাণ কাজ শীঘ্রই সমাপ্ত না হলে আবারও রাস্তা অবরোধের হুশিয়ারি দেন তাঁরা।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top