News Flash

Image

Fire : নাশকতার আগুনে পুড়ল স্কুল বাস

খোয়াই, ৫ মে : নাশকতার আগুনে পুড়ল স্কুল বাস। ঘটনা খোয়াই বাইজলবাড়ি এলাকায়। অগ্নিনির্বাপক দপ্তরের সামনেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার রাতে অগ্নিনির্বাপক দফতরের সামনে দাঁড় করানো ছিল খোয়াই বাইজলবাড়ি ডনবস্কো স্কুলের একটি স্কুল বাস। অগ্নিনির্বাপক দফতরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, রাত ১টা ৪০ মিনিট নাগাদ দফতরের এক কর্মী রাস্তার পাশে আগুনের লেলিহান শিখা দেখতে পান। ঘটনা আঁচ করতে পেরে ওই কর্মী অগ্নিনির্বাপক দপ্তর থেকে বেরিয়ে এসে দেখতে পান দফতরের সামনে রাখা স্কুল বাসটিতে আগুন লেগেছে। কিন্তু ততক্ষণে স্কুল বাসটি প্রায় সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও বাসের ভেতর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কীভাবে ওই বাসে আগুন লাগল, এ-বিষয়ে কিছুই বোঝা যায়নি। আশঙ্কা করা হচ্ছে স্কুল বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। তবে এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে সেটাই প্রশ্ন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top