News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের প্রথম রাজ্য হিসাবে ত্রিপুরা, তপশিলিজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অনলাইনে, রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০ খুলেছে
Image

দেশের প্রথম রাজ্য হিসাবে ত্রিপুরা, তপশিলিজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অনলাইনে, রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০ খুলেছে

আগরতলা, ৫ মে : চলতি অর্থবর্ষে ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাওয়ার জন্য এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি জানান, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ২.০-এর মাধ্যমে তিনটি কেন্দ্রীয়ভাবে স্পনসর্ড স্কীম বাস্তবায়িত করা হচ্ছে। প্রকল্পগুলি হলো পোস্ট মেট্রিক স্কলারশিপ,প্রি-মেট্রিক স্কলারশিপ (নবম থেকে দশম শ্রেণী) এবং প্রি-মেট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেনী)। তিনি বলেন, বিগত দিনে লক্ষ্য করা গেছে, এই পোর্টাল দেরিতে খোলার কারণে অনেক ছাত্র-ছাত্রীই সময়মতো অনলাইনে আবেদন করতে পারেনি এবং এর সুযোগ থেকে বঞ্চিত হতো। সেই দিক বিবেচনা করে তপশিলীজাতি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা গ্রহণ করা ছে। অন্যান্য এই পোর্টাল শুধুমাত্র তিন জন্য খালা থাকতো, এবছর এই পোর্টাল এক বছর অর্থাৎ আগামী ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত খোলা থাকবে। এর ফলে ছাত্র ছাত্রীরা অনলাইনে ফর্ম পূরণের জন্য অনেকটাই সুযোগ পাবে।এই ব্যবস্থা গ্রহণের ফলে কোনও ছাত্র-ছাত্রী এর সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, রাজ্যে বড় একটা অংশ সাফাই কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন। ঐসকল সাফাইকর্মীর ছেলে-মেয়েদের প্রি-মেট্রিক স্কলারশিপের (প্রথম থেকে দশম শ্রেনী) সুবিধার আওতায় আনা হবে। তবে এই ক্ষেত্রে সাফাইকর্মী তপশীলি বা অন্যান্য জাতিভুক্ত কি না সেই বিষয়গুলি বিবেচনায় থাকবেনা। সকল সাফাই কর্মীর জন্য এই সুযোগ থাকবে। কারণ সাফাই কর্মীরা সমাজে দায়িত্বশীল ভূমিকা নিয়ে থাকে। সাফাইকর্মীদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের পঠনপাঠনের জন্য একটা বাড়তি সুযোগও রয়েছে। তিনি আরও জানান, তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের নবম এবং দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপের অর্থরাশি বাড়ানো হয়েছে। ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে স্কুলে গিয়ে যারা পড়াশুনা করেন তাদের প্রি-মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭এবং ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক ২,২৫০ টাকা ছিল। এবছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এই অর্থরাশি বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে। হোস্টেলার অর্থাৎ হোস্টেলে থেকে পাঠরত ছাত্রছাত্রীদের প্রি-মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫২৫০ টাকা ছিল, তা বাড়িয়ে ২০২২-২৩ অর্থবর্ষে বার্ষিক ৭০০০ টাকা করা হয়েছে। তিনি আরও জানান, সাফাই কাজে নিযুক্ত কর্মীদের যেসকল ছেলেমেয়েরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনীতে পাঠরত আছেন তাদের প্রি-মেট্রিক স্কলারশীপও বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে যেসকল ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশুনা করেন তাদের ক্ষেত্রে প্রি-মেট্রিক স্কলারশীপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১৮৫০ টাকা ছিল, ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে। হোস্টেলারদের ক্ষেত্রে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে প্রি-মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ছিল ৭০০০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৮০০০ টাকা করা হয়েছে।

মন্ত্রী জানান, যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিগ্রী এবং পোষ্ট গ্রেজুয়েট পর্যায়ে প্রফেশনাল এডুকেশন যেমন মেডিসিন, ইঞ্জিনীয়ারিং, টেকনোলজি, প্ল্যানিং ইত্যাদিতে পাঠরত রয়েছেন এবং যারা হোস্টেলার তাদের পোস্টমেট্রিক স্কলারশীপও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১২০০০ টাকা ছিল, ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ১৩,৫০০ টাকা করা হয়েছে। অন্যান্য প্রফেশনাল কোর্স-এ যেমন এম এড/এম ফার্মা, ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফার্মাসী, নার্সিং ইত্যাদি ক্ষেত্রে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৮২০০ টাকা ছিল তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৯৫০০ টাকা করে হয়েছে। গ্রেজুয়েট এবং পোষ্ট গ্রেজুয়েট কোর্স-এ যেমন বি এ/বি এস সি/বি কম ইত্যাদিতে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫৭০০ টাকা ছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে বৃদ্ধি করে ৬০০০ টাকা করা হয়েছে। সমস্ত পোষ্ট মেট্রিকুলেশন নন ডিগ্রি কোর্সে পাঠরতদের পোষ্ট মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ২০২০-২১ অর্থবর্ষে যেখানে ৩৮০০ টাকা ছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে। বৃত্তির অর্থরাশি বাড়ানোর ফলে বড়মাত্রায় তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী আশাব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে তপশীলিজাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্বলিত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর-এর কথা উল্লেখ করে জানান, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সহায়ক নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বিবরণ, মোবাইল নম্বর থাকতে হবে। প্রি-মেট্রিক স্কলারশিপের (আনক্লিন পেশা) ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য জেলা সমাজকল্যাণ আধিকারিক/ স্থানীয় সংস্থা/রাজ্য সরকার দ্বারা মনোনিত যে কোন কর্তৃপক্ষের দ্বারা জারি করা অপরিচ্ছন্ন পেশার শংসাপত্র থাকতে হবে। তিনি জানান, প্রি-মেট্রিক (নবম এবং দশম) এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য তপশীলিজাতিভুক্ত হতে হবে, এবং ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের অধিক হতে পারবেনা এবং ছাত্র-ছাত্রী ভারতের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যায়ণরত হতে হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তপশীলিজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top