News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য : অমিত শাহ
Image

Amit Shah: দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য : অমিত শাহ

হিঙ্গলগঞ্জ, ৫ মে (হি.স.): দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই নরেন্দ্র মোদী সরকারের মূল লক্ষ্য। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বোট অ্যাম্বুলেন্স এবং বিএসএফ-এর ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোট ছয়টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এর অন্যতম প্রধান কারণ হল আমাদের সীমান্ত সুরক্ষিত। আমাদের জওয়ানরা সর্বদা তৎপর থেকে দেশের সীমান্ত সুরক্ষিত করছেন তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি নিশ্চিন্তে ঘুমোই।” অমিত শাহ এদিন সীমান্ত রক্ষী বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেছেন, “বিএসএফ-এর বীরত্ব এবং উৎসর্গের কারণেই, এই বাহিনী এখনও পর্যন্ত একটি মহাবীর চক্র, চারটি কীর্তি চক্র, ১৩টি বীর চক্র এবং ১৩টি শৌর্য চক্র পেয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষাকে দুর্ভেদ্য করাই মোদী সরকারের মূল লক্ষ্য। বিএসএফ-এর কাছে বিশ্বের আধুনিক প্রযুক্তি উপলব্ধ করাই আমাদের লক্ষ্য। আজ এই তিনটি ভাসমান বিওপি সতলেজ, কাবেরী এবং নর্মদা জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। এসব বিওপি সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।” অমিত শাহ আরও বলেছেন, “যে ধরনের আধুনিক ব্যবস্থা করা হয়েছে তা এখানে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে পর্যাপ্ত। ৮০ কিলোমিটারের এই এলাকাটা খুবই কঠিন, কিন্তু আপনাদের সাহসিকতায় আমার পূর্ণ আস্থা আছে। এখানে একটি মৈত্রী সংগ্রহশালার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।” বিএসএফ-এ মহিলাদের অংশগ্রহণ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “এখন বিএসএফ-এও মেয়েদের মোতায়েন করা হচ্ছে। মেয়েরা গর্বের সঙ্গে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত মায়ের সেবা করছেন। মহিলাদের জন্য পৃথক ব্যারাক এবং সমস্ত সুবিধার যত্ন নেওয়ার জন্য, ভারত সরকার একটি পাঁচ বছরের প্রোগ্রাম তৈরি করেছে।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top