News Flash

  • Home
  • প্রধান খবর
  • Gangotri Jamunotri Tamples : চারধাম যাত্রার শুভসূচনা, খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট
Image

Gangotri Jamunotri Tamples : চারধাম যাত্রার শুভসূচনা, খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট

দেহরাদূন, ৩ মে (হি. স.) : শুভসূচনা হয়ে গেল চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। এদিন সকালে গঙ্গোত্রীধামে উপস্থিত হয়ে যাত্রার সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি মন্দিরে পুজোও দেন। একইসঙ্গে যমুনোত্রী মন্দিরের দরজাও এদিন থেকে খুলে দেওয়া হয়।

এবার কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির উন্মুক্ত হওয়ার অপেক্ষা। আগামী ৬ মে পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। এরপর ৮ মে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। চারধাম যাত্রার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন দেশের বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা। অবশেষে প্রতীক্ষিত সেই দিন এসে গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই যমুনোত্রী মন্দির ও গঙ্গোত্রী মন্দিরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চারধাম যাত্রার জন্য ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন করেছেন পুণ্যার্থীরা। এদিন যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির খুলে যাওয়ার পর রীতি মেনে পূজার্চনা করা হয়েছে।

উত্তরাখণ্ড সরকার জানিয়ে দিয়েছে, চারধাম যাত্রায় যেতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা সম্পূর্ণ টিকাকরণের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এদিন গঙ্গোত্রী মন্দিরে পুরোহিতদের সঙ্গেও কথা বলেন ধামি। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে সরকার খেয়াল রাখবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে লাখো মানুষের সমাগম হয়। কিন্তু, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর ভক্ত-সংখ্যায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। গঙ্গোত্রীতে দিনপ্রতি ৭ হাজার এবং যমুনোত্রীতে ৪ হাজার পুণ্যার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হবে। বদ্রীনাথে সেই সংখ্যাটা হল ১৫ হাজার এবং কেদারনাথে ১২ হাজার ভক্ত দর্শন করতে পারবেন। হিন্দুধর্ম অনুসারে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ শিবের জটা থেকে গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026

পাকিস্তানে লস্কর-ই-তৈবার ব্যাপক বিস্তার, মার্কাজ ঘিরে বাড়ছে তৎপরতা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তানজুড়ে বড়সড় সম্প্রসারণ অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত তথ্য…

ByByNews Desk Aug 25, 2026

জাতিগণনার বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, অবিলম্বে সংশোধন করুক কেন্দ্র: অশোক গেহলট

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): চলমান জাতিগণনা প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে অবিলম্বে তা সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের…

ByByNews Desk Aug 25, 2026

সরকারকে প্রশ্ন করা যায়, কিন্তু সংসদ ‘বন্ধ’ করে দেওয়া যায় না: বিরোধীদের নিশানা রিজিজুর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার অভিযোগে মঙ্গলবার বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 25, 2026

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top