News Flash

  • Home
  • খেলা
  • ‌দাবা : ‌মেট্রিক্সের অনূর্ধ্ব-‌১৬ দাবা অপরাজিত চ্যাম্পিয়ন আয়ুষ
Image

‌দাবা : ‌মেট্রিক্সের অনূর্ধ্ব-‌১৬ দাবা অপরাজিত চ্যাম্পিয়ন আয়ুষ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো আয়ুষ সাহা। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত অনূর্ধ্ব-‌১৬ দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে হয় আসর। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন আগরতলা সহ বিলোনিয়া, উদয়পুর এবং মেলাঘরের মোট ৪৫ জন দাবাড়ু আসরে অংশ নেয়। ৫ রাউন্ডের হয় খেলা। তাতে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আয়ুষ সাহা। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে দেবজিৎ দে, মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির রোহিত বিশ্বাস এবং অভিজ্ঞান ঘোষ। আসরে অনূর্ধ্ব-‌১২ বিভাগে প্রথম তিনটি স্থান দখল করে যথাক্রমে মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ ভট্টাচার্য, দত্ত মেগনাস এবং মেট্রিক্স চেস আকাদেমির বৃষ্টি মজুমদার।

অনূর্ধ্ব-‌৮ বিভাগে প্রথম তিনটি স্থান দখল করে যথাক্রমে মেট্রিক্স চেস আকাদেমির রোদ্র মজুমদার, আদ্রুষ কর্মকার এবং বর্ণিল দেব। সেরা বালিকা দাবাড়ু মেলাঘরের মেট্রিক্স চেস আকাদেমির উর্মি সাহা এবং সর্ব কনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পায় শ্রীজিৎ দে। আসর পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির কোচ কীরিটি দত্ত। উপস্থিত অতিথিরা মেট্রিক্স চেস আকাদেমির কর্মকান্ডের ভূয়শি প্রশংসা করেছেন। দাবাড়ুদের উন্নতির জন্য যাতে প্রতি মাসে আসর পরিচালনা করে তার জন্য মেট্রিক্স চেস আকাদেমির কর্তাদের কাছে অনুরোধ করেছেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top