News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : চালু হল মিটার অটো, পরিষেবা নিয়ে সংশয়
Image

ত্রিপুরা : চালু হল মিটার অটো, পরিষেবা নিয়ে সংশয়

আগরতলা, ২ মে(হি. স.) : ত্রিপুরায় চালু হল মিটার অটো পরিষেবা। রাজধানী আগরতলায় ওই মিটার চালুর মধ্য দিয়ে সারা রাজ্যেই ওই পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে দাবি পরিবহণ দফতরের। কিন্ত, মিটার অটোতে যাত্রীদের বিভ্রান্তির শিকার হতে দেখা গেছে। কারণ, রেইট চার্ট না থাকার কারণে ভাড়া বিন্যাস নিয়ে অটো চালক ও যাত্রীদের মধ্যে মতবিরোধ হয়েছে। মিটার অটো চালু হওয়ার মোটর শ্রমিকরা খুশি। কিন্ত, যাত্রীরা ভাড়া বৃদ্ধির আশঙ্কা করছেন। তবে, ভাড়া নিয়ে অটো চালকদের জুলুমের অবসান হবে বলে মনে করছেন যাত্রীরা।

১ মে থেকে প্রত্যেকটি অটোতে মিটার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রাজধানী আগরতলার ৮০ শতাংশ অটোতে মিটার লাগানো হয়েছে বলে পরিবহণ দফতর জানিয়েছে। মিটার অটো চালু হওয়ায় অনেক যাত্রীকেই এদিন বিভ্রান্ত হতে দেখা গেছে। রাজধানী আগরতলায় বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন প্রত্যেকেই নতুন এই ব্যবস্থার জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন। 

এদিকে অটোচালকেরা জানান, অটোতে মিটার পুরোদমে চালু হলে চালকদের সুবিধাই হবে। কিন্তু ১ মে থেকে মিটার পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো রেট চার্ট পাননি তারা। ফলে মিটার পরিষেবায় যাত্রীদের থেকে ভাড়া আদায় করতে সমস্যা হচ্ছে। মিটার পরিষেবা চালু  হওয়ায় অনেক যাত্রীই অটোতে উঠতে চাইছেন না, এমনটাই অভিযোগ চালকদের। ফলে মিটার পরিষেবা চালু হওয়ায় আদতে চালকদের কোনো সুবিধা হবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অটোচালকেরা জানান, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে যাত্রীদের উপর। যাত্রীরা যদি এই পরিষেবাটিকে গ্রহণ করেন তবেই চালকেরা উপকৃত হবেন।  

এদিকে সাধারণ মানুষের বক্তব্য, মিটার পরিষেবা চালু হওয়ায় ভাড়া অনেকটাই বেড়ে যেতে পারে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ ছোঁয়া। তার উপরে এবার মিটার অটো চালু হলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। ফলে বিপাকে পড়বেন সাধারণ মানুষেরা। 

তবে, রাজধানী আগরতলায় একাংশ অটোচালকের বদান্যতায় ভাড়া নিয়ে জুলুমের শিকার হচ্ছিলেন অনেকেই। অনেক সময় অটোচালকেরা নির্দিষ্ট ভাড়া থেকে অধিক ভাড়া রাখছেন, এমন অভিযোগ উঠে আসতো। অটোতে মিটার পরিষেবা চালু হওয়ার ফলে ভাড়া নিয়ে জুলুমের সমস্যা মিটবে বলে ধারণা করছেন সচেতন নাগরিকরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top