News Flash

Image

Arrested : ত্রিপুরা : শিশু সহ ২৪ জন রোহিঙ্গা আটক

আগরতলা, ২ মে (হি. স.) : ত্রিপুরায় হটাৎ রোহিঙ্গাদের যাতায়াত বেড়ে গেছে। আবারও রোহিঙ্গা ধরা পড়েছেন। সোমবার ঊনকোটি জেলায় কৈলাসহর বিমান বন্দর সংলগ্ন এলাকায় ২৪ জন রোহিঙ্গা পুলিশ ও বিএসএফ যৌথ বাহিনী মিলে আটক করেছে। তাঁরা ত্রিপুরায় কিভাবে এসেছেন পুলিশ সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সুত্রে খবর, ৮ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ১০ জন শিশুকে সন্দেহমূলক আটক করা হয়েছে। তাঁরা কাশ্মীরে ছিলেন। অমরনাথ এক্সপ্রেসে তাঁরা গুয়াহাটি এসেছেন। তারপর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তাঁরা কুমারঘাটে আসেন। কুমারঘাট স্টেশন থেকে তিনটি গাড়িতে করে যাওয়ার সময় মানুষের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে বিএসএফ-কে সাথে নিয়ে পুলিশ তাঁদের আটক করেন এবং কৈলাসহর থানায় নিয়ে যান।এ-বিষয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা জানিয়েছেন, ২৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের কাছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁরা ত্রিপুরায় কিভাবে এসেছেন সে-বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের দাবি, ঈদ উপলক্ষ্যে তাঁরা ত্রিপুরায় এসেছেন।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top