News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tarun Kapoor : প্রধানমন্ত্রী মোদীর নয়া উপদেষ্টা পেট্রোলিয়াম মন্ত্রকের প্রাক্তন সচিব তরুণ কাপুর
Image

Tarun Kapoor : প্রধানমন্ত্রী মোদীর নয়া উপদেষ্টা পেট্রোলিয়াম মন্ত্রকের প্রাক্তন সচিব তরুণ কাপুর

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রাক্তন সচিব তরুণ কাপুর। সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, ওই পদে তাঁর কার্যকালের মেয়াদ আগামী দু’বছর।

১৯৮৭ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস তরুণকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি। গত বছরের ৩০ নভেম্বর কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা পদে ১৯৯৪ ব্যাচের দুই আইএএস অফিসার হরিরঞ্জন রাও এবং অতীশ চন্দ্রকে নিয়োগ করা হয়েছে। মধ্যপ্রদেশ ক্যাডারের আধিকারিক হরিরঞ্জন রাও আগে ছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকে। অন্যদিকে, বিহার ক্যাডারের আইএএস অতীশ বর্তমানে ‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top