News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারুতী ভ্যানের ধাক্কায় গুরুতর আহত সুকলছাত্রী
Image

মারুতী ভ্যানের ধাক্কায় গুরুতর আহত সুকলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাস্তা পারাপার হওয়ার সময় মারুতি গাড়ির ধাক্কায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে৷ ঘটনা উদয়পুরের নেতাজি কিন্ডার গার্ডেন সুকলের সামনে৷ আহত পঞ্চম শ্রেণির ছাত্রীর নাম সিমরান ঘোষ৷ তার বাড়ি টেপানিয়া এলাকায়৷ শনিবার সকালে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী কিন্ডারগার্ডেন  সুকলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ সুকলের সামনে এগিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই ছাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ আহত ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা যায় দুর্ঘটনার পর মারুতি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনো পর্যন্ত ভারতে গাড়িটির হদিস পাওয়া যায়নি৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top