News Flash

  • Home
  • খেলা
  • Football : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি হারাল রিয়াল মাদ্রিদকে
Image

Football : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি হারাল রিয়াল মাদ্রিদকে

ম্যাঞ্চেস্টার, ২৭ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগের রুদ্ধশ্বাস ম্যাচের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি হারাল রিয়াল মাদ্রিদকে। ম্যাচের এগারো মিনিটের মধ্যেই যখন রিয়াল মাদ্রিদকে দু গোল করল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টারের আল ইত্তিহাদ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দফায় সিটি জিতল।

মঙ্গলরাতে টিমকে জেতাতে পারলেন না বটে, কিন্তু জোড়া গোল করে অঘোষিত নায়ক হয়ে রইলেন বেঞ্জামা। ম্যাচটা জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি, কিন্তু নৈতিক জয় রিয়ালের। আরও স্পষ্ট করে বললে করিম বেঞ্জামা। এগারো মিনিটের মধ্যে দু গোলে পিছিয়ে পড়েও ৩৩ মিনিটে একটি গোল শোধ করে রিয়াল। গোল করেন বেঞ্জামা। বিরতির সময় ম্যাচের ফল ছিল ২-১।


বিরতির পর ফিল ফডেনের গোলে ম্যান সিটি এগিয়ে যায়। ম্যাচের বয়স তখন ৫৩ মিনিট। তেরো বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। ১-৩ পিছিয়ে পড়েও ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করল রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে একটা সোলো রানে গোল করে এলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। নিঃসন্দেহে ম্যাচের সেরা গোল। তখন ম্যাচের ৫৫ মিনিট এবং দুই দলের ব্যবধান নেমে এল ২-৩। কিন্তু ঘরের মাঠে দর্শকদের ক্রমাগত চিৎকারে সিটি আবার উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করল এবং ৭৪ মিনিটে বের্নাদো সিলভা আবার গোল করে ম্যাচ ৪-২ করে ফেললেন। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফেলেন করিম বেঞ্জামা। শেষ পর্যন্ত ম্যাচ ম্যান সিটি জিতে যায় ৪-৩ গোলে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top