News Flash

  • Home
  • দিনের খবর
  • IPL : আইপিএল বেটিং র‌্যাকেট ফাঁস, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৩
Image

IPL : আইপিএল বেটিং র‌্যাকেট ফাঁস, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৩

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিং র‌্যাকেট ফাঁস করল দিল্লি পুলিশ। বেটিংয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ একথা জানিয়েছে।

অভিযুক্তরা হলেন বুধ বিহার এলাকার বাসিন্দা দীপক (৩৯), এবং তরুণ (৩৩) এবং দীনেশ খত্রী (২৪), দুজনেই এখানকার রিথালা এলাকার বাসিন্দা। রোহিণীর বিজয় বিহার এলাকা থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন এবং ১,০৯,২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।


ডেপুটি কমিশনার অফ পুলিশ (রোহিনী) প্রণব তায়াল বলেন, বিজয় বিহার এলাকায় অনলাইন আইপিএল বেটিং র‌্যাকেট সম্পর্কে নির্দিষ্ট খবর পাওয়া গেছে।

সেই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজয় বিহার থানায় দিল্লি জুয়া আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top