News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack: কুলগামে সিআরপিএফ জওয়ানদের বাসে গ্রেনেড হামলা, গুলিও চালাল সন্ত্রাসীরা
Image

Attack: কুলগামে সিআরপিএফ জওয়ানদের বাসে গ্রেনেড হামলা, গুলিও চালাল সন্ত্রাসীরা

শ্রীনগর, ২৬ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরে বিগত কিছু দিন ধরে সন্ত্রাসবাদী হামলা বেড়েই চলেছে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের বাসে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। গ্রেনেড ছোড়ার পর বাস লক্ষ্য করে জঙ্গিরা গুলিও চালায়। এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বারজলু এলাকায় সিআরপিএফ-এর ১৮ নম্বর বাটালিয়নের একটি বাস লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। বিকট শব্দে সেই গ্রেনেড ফেটে যায়। তারপর জঙ্গিরা গুলিও চালায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top