News Flash

  • Home
  • দিনের খবর
  • Murder: গোরক্ষপুরে একই পরিবারের ৩ সদস্যকে নৃশংস খুন, অভিযুক্ত পুলিশের গুলিতে জখম

Murder: গোরক্ষপুরে একই পরিবারের ৩ সদস্যকে নৃশংস খুন, অভিযুক্ত পুলিশের গুলিতে জখম

গোরক্ষপুর, ২৬ এপ্রিল (হি.স.): ফের একবার নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তর প্রদেশ। একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করল আততায়ী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোরক্ষপুরের খোরাবার এলাকায়। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের ২০ বছর বয়সী মেয়েও রয়েছে। বাড়ি থেকে মাত্র ৮০০ মিটার দুরে তাঁরা আততায়ীর হাতে নিহত হন। তাঁরা সেই সময় নিজেদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিহতদের নাম-গামা (৪২), তাঁর স্ত্রী সঞ্জু নিশাদ (৩৮) ও মেয়ে প্রীতি (২০)। তাঁদের বাড়ি খোরাবার থানার অন্তর্গত রায়গঞ্জে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে অলোক পাসওয়ান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ডান পায়ে গুলি করে পুলিশ, অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণে এই খুন। ওই পরিবারের মেয়ে অভিযুক্তের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই প্রতিহিংসায় সে এই কাজ করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ট্রিপল মার্ডারের খবর পাওয়ার পর এডিজি অখিল কুমার, এসএসপি বিপিন টাডা, এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই, সিও ক্যান্টনমেন্ট শ্যামদেব একটি ফরেনসিক দল-সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top