News Flash

  • Home
  • মুখ্য খবর
  • NSUI : এনএসইউআই প্রদেশ সভাপতির উপর হামলা, প্রতিবাদে পুলিশ মুখ্য কার্যালয়ে বিক্ষোভ
Image

NSUI : এনএসইউআই প্রদেশ সভাপতির উপর হামলা, প্রতিবাদে পুলিশ মুখ্য কার্যালয়ে বিক্ষোভ

আগরতলা, ২৫ এপ্রিল : সোমবার পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন এনএসইউআই’র কর্মীরা। গত শনিবার উদয়পুরে ছাত্রনেতা সম্রাট রায়ের উপর দুস্কৃতিকারীদের হামলা প্রতিবাদে ওই বিক্ষোভ প্রদর্শন বলে দাবিই তাঁদের।

তাঁদের দাবি, ওই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রশাসন। ঘটনার দু’দিন অতিক্রান্ত হয়ে গেলেও কেন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এই অভিযোগ এনে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন এনএসইউআই নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার উদয়পুরে একটি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে যান এনএসইউআই সভাপতি সম্রাট রায়। সেখানেই একদল যুবক তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। ছাত্র নেতা সম্রাট রায়ের পিছু ধাওয়া করে তার ওপর ইটপাটকেল ছোড়াঁ হয় বলে অভিযোগ করেন তিনি। এদিন পুলিশের সদর কার্যালয় এর সামনে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন এন এস ইউ আই নেতৃত্ব।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top