News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা : তেলিয়ামুড়া স্টেশনে গাঁজা সহ আটক পাঁচ
Image

গাঁজা : তেলিয়ামুড়া স্টেশনে গাঁজা সহ আটক পাঁচ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷  ফের গাঁজা  বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পুলিশের৷এবার গাঁজা পাচারের জন্য নতুন কৌশল পাচারকারীদের৷ শিশু সহ শিশুর খেলনা পুতুল -কে ব্যবহার করে বহির রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে এক শিশু-মহিলা সহ আটক পাচ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তৃষাবাড়ি স্থিত তেলিয়ামুড়া রেলস্টেশনে৷

জানা যায়, রবিবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সন্দেহ ভাজন কিছু লোককে আটক করে তল্লাশি চালায়৷ আর এতেই বেরিয়ে আসে সাফল্য৷ তল্লাশি কালে ট্রাফিক ইউনিটের পুলিশকর্মীরা আটক করা ওই যাত্রীদের কাছে থাকা শিশুর খেলনা পুতুল সহ সঙ্গে থাকার লাগিজ গুলোতে তল্লাশি চালিয়ে মোট ১৯  টি প্যাকেটে ৪৪ কেজি ৮০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে সঙ্গে আটক হয় পাচার কাণ্ডে জড়িত থাকা দু-জন মহিলা সহ একটি শিশুকন্যা ও দুই যুবক -কে৷ আটককৃত গাজা গুলির বাজার মূল্য আনুমানিক দু লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়৷ গাজা পাচারে আটককৃতরা সোনামুড়া মহাকুমার বিভিন্ন এলাকার বাসিন্দা৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস৷

এদিকে জানা গেছে ওই পাচারকারী গাজা পাচারে ব্যবহার করেছে একটি ছয় বছরের শিশু কন্যাকেও৷ আরো জানা যায়, ওই শিশু কন্যার খেলনা পুতুলের ভেতরে করে বহির রাজ্য গুয়াহাটির উদ্দেশ্যে গাঁজা গুলি পাচারের প্রচেষ্টায় ছিল৷ কিন্তু তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের প্রচেষ্টায় গাঁজা পাচারে ব্যর্থ হয়েছে পাচারকারীরা৷ পুলিশের হাতে আটককৃত দুই যুবকের নাম ইউসুফ মিয়া ও নায়িম হোসেন৷এ বিষয়ে ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস জানায়, পাচারকারীরা রানী কমলাবতি এক্সপ্রেস রেল যোগে গাঁজা গুলো বহি রাজ্য গুয়াহাটি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷

এদিকে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া রেল পুলিশের ভূমিকা নিয়েও৷ যেখানে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা রেল স্টেশন চত্বর থেকেই বারবার নেশার সামগ্রী আটক করার ঘটনা নজিরবিহীন রয়েছে৷ তদ্রূপ তেলিয়ামুড়া রেল পুলিশের এহেনো ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করে দিয়েছে৷ আদতে কি রেল পুলিশের একাংশ কর্মীদের গোপন কোনো বোঝাপড়া রয়েছে ওই সব পাচারকারীদের সঙ্গে৷৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top