News Flash

  • Home
  • প্রধান খবর
  • Home Minister : বিহারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভ্যর্থনার জন্য তৈরি মঞ্চ
Image

Home Minister : বিহারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভ্যর্থনার জন্য তৈরি মঞ্চ

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : আগামীকাল শনিবার বিহারে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জগদীশপুরে ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক বীর কুয়ার সিংয়ের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মহান স্বাধীনতা সংগ্রামী বাবু বীর কুয়ার সিংয়ের ‘বিজয়োৎসব অনুষ্ঠান’ আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে ২৩ এপ্রিল জগদীশপুর, আরাহ এলাকায় আয়োজিত হচ্ছে।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুলাউর মাঠে জগদীশপুরে চলমান ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অধীনে এক লক্ষেরও বেশি জাতীয় পতাকা সহ প্রবীণ মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাবেন। সূত্রের মতে, বিহার বিজেপি দাবি করেছে, ভোজপুরে বীর কুয়ার সিং-এর জন্মস্থানে যে অনুষ্ঠানটি হবে শাহের যোগদানের জন্য নির্ধারিত কর্মসূচি অরাজনৈতিক। গ্রাম পর্যায় থেকে রাজ্য-পর্যায় পর্যন্ত সামাজিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে এই কর্মসূচিকে সফল করতে গত কয়েক সপ্তাহ থেকে সক্রিয় হয়েছে।
আজাদি কা অমৃত মহোৎসব হল স্বাধীনতার ৭৫ বছর উদযাপন এবং তার জনগণ, সংস্কৃতি এবং কৃতিত্বের গৌরবময় ইতিহাস উদযাপন ও স্মরণ করার জন্য ভারত সরকারের একটি উদ্যোগ। প্রসঙ্গত, বীর কুয়ার সিং ২৩ এপ্রিল, ১৮৫৮ সালে জগদীশপুরের কাছে তার শেষ যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করেছিলেন। পরে জগদীশপুর দুর্গে কুয়ার সিং মারা যান।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top