News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: অধিকার রক্ষা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে বিজেপি : নাড্ডা
Image

J P Nadda: অধিকার রক্ষা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে বিজেপি : নাড্ডা

কাংড়া, ২২ এপ্রিল (হি.স.) : অধিকার সুরক্ষিত করা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার হিমাচল প্রদেশের কাংড়ার জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন কাংড়ায় বিরাট রোড-শো করেন নাড্ডা। পরে একটি জনসভায় তিনি বলেছেন, “রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন, তাঁরা রাজ্যের বিশেষ ক্যাটাগরির মর্যাদা ফিরিয়ে নিয়েছিল। কিন্তু মোদীজি যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি রাজ্যকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন। অধিকার সুরক্ষিত করা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে ভারতীয় জনতা পার্টি।”

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে নাড্ডা বলেছেন, “কংগ্রেস দল বরাবরই হিমাচল প্রদেশের অধিকার কেড়েছে। হিমাচলের যা পাওয়া উচিত ছিল, তা কখনও দেওয়া হয়নি। এমনকি দেওয়া জিনিসটিও মুখের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বিজেপি সর্বদা হিমাচলের অধিকার রক্ষা করেছে এবং সর্বদা হিমাচলকে দিয়েছে, কখনও কিছু নেয়নি।” ইউক্রেনকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রসঙ্গও এদিন উত্থাপন করেছেন নাড্ডা। তাঁর কথায়, “ইউক্রেন থেকে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে, এমনকি পাকিস্তানের নাগরিকরা যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ভারতীয় পতাকা ব্যবহার করেছিল।” নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের রাজনীতির সংস্কৃতি বদলে গিয়েছে। কংগ্রেস নেতারা শুধু পরিবারতন্ত্র, জাতপাত, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতার কথা বলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top