News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিলোনিয়ায় ক্লাব ক্রিকেটে জয়ী ইউথ স্কয়ার শিবির
Image

Cricket : বিলোনিয়ায় ক্লাব ক্রিকেটে জয়ী ইউথ স্কয়ার শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। দুর্দান্ত জয় ইউথ স্কয়ার দলের। বিলোনিয়াতে চলতি ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার নর্থ বিলোনিয়া মাঠে ঘটলো এই ঘটনা। ইউথ স্কয়ার দল ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো আমজাদ নগর দলকে। প্রথমে ব্যাট করে আমজাদ নগর দল ২২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৬ রান। ব্যাট হাতে দলের পক্ষে নারায়ণ ধর সর্বাধিক ৪৩ রান করে।

এছাড়া রাজেশ মুহুরী ২৮, এমডি শামিম ১৩ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ২৪ রানের ভরসা। বল হাতে ইউথ স্কয়ারের হয়ে টুটন সিং দুটি এবং একটি করে উইকেট নেয় অরিজিৎ দেবনাথ ও দীপ্তনু চক্রবর্তী। পাল্টা খেলতে নেমে ইউথ স্কয়ার দল ১৫.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান হাসিল করে নিলো। ব্যাট হাতে বিজয়ী দলের হয়ে শিব শংকর এবং নিশান দেবনাথ ব্যক্তিগত ভাবে ২৯ রান করে।

এছাড়া দীপ্তানু চক্রবর্তি  অপরাজিত ১৮ এবং অমিত দাস অপরাজিত ১২ রান করে। সুবাদে ৪ উইকেটের বিনিময়ে জয় হাসিল করে নিলো ইউথ স্কয়ার দল। বিজিত দলের হয়ে বিজয় ধর একাই ৩১ রানে ৫ টি উইকেট নিলে ও তা দলের পরাজয় রুখতে পারে নি।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top