News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Union Minister of State for Railways : রাজ্য অতিথিশালায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল প্রকল্প নিয়ে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
Image

Union Minister of State for Railways : রাজ্য অতিথিশালায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল প্রকল্প নিয়ে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

আগরতলা, ২১ এপ্রিল : কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি আজ রাজ্য অতিথিশালায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ও এর নির্মাণ শাখার আধিকারিকদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন। সভায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রকল্পগুলির কাজ সমাপ্ত হবে। রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা সভার পর সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জে এস লক্র, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী পিএস এস কে যাদব, রাজ্য পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, উপসচিব মৈত্রেয়ী দেবনাথ সহ উত্তর-পূর্ব সীমান্ত রেলের পদস্থ আধিকারিক সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকগণ।

]সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, পর্যালোচনা বৈঠকে রেল দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছ থেকে প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সবগুলি প্রকল্পের কাজই পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকালও এই বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত রেল চালানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গতকালই তিনদিনের সফরে রাজ্যে আসেন রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি। আগামীকালও কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তারমধ্যে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারণে অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top