News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident: যান দুর্ঘটনায় আহত তিন মাধ্যমিক পরীক্ষার্থী, অল্পেতে রক্ষা
Image

Accident: যান দুর্ঘটনায় আহত তিন মাধ্যমিক পরীক্ষার্থী, অল্পেতে রক্ষা

আগরতলা, ২০ এপ্রিল (হি. স.) : অল্পেতে রক্ষা পেয়েছে তিন মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনায় তারা আহত হয়েছে ঠিকই, কিন্ত স্থানীয় মানুষের সহযোগিতায় পরীক্ষায় বসতে পেরেছে।

আজ সিপাহিজলা জেলায় মেত্তা বাড়ি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক ও এক মহিলা যাত্রী সহ তিন মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ পুটিয়া থেকে মারুতি ভ্যানে চেপে এক মহিলা ও তিন মাধ্যমিক পরীক্ষার্থী বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাচ্ছিলেন। মেত্তা বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বুলেরু গাড়ির সাথে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ভ্যান চালক গুরুতরভাবে আহত হয়েছেন।

এছাড়া, মহিলা যাত্রী এবং মাধ্যমিক পরীক্ষার্থীরাও সামান্য আঘাত পেয়েছেন।

বুলেরু গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মারুতি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয় মানুষ ছুটে এসে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছেন। ফলে, তারা তিনজনই পরীক্ষা দিতে পেরেছে।এদিকে, দুর্ঘটনার পর বুলেরু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুলেরু গাড়িটি অত্যাধিক গতিতে থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top