News Flash

  • Home
  • খেলা
  • Deputy Chief Minister : চড়িলামে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপ-মুখ্যমন্ত্রী
Image

Deputy Chief Minister : চড়িলামে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপ-মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। চড়িলাম মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন করলেন চড়িলামের বিধায়ক তথা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। মহতি আনন্দঘন  এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত । এটি সিপাহীজলা জেলার একমাত্র আধুনিক মানের মিনি স্টেডিয়াম।  ভারত সরকারের এনটিপিসি অর্থানুকুল্যে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চড়িলাম বাসীর দীর্ঘদিনের স্বপ্ন মিনি স্টেডিয়াম পথ চলা শুরু করলো। ফলক উন্মোচন করে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সহ অতিথিরা গ্যালারি বক্স পরিদর্শন করেন। মিনি স্টেডিয়াম উদ্বোধনের  মূল অনুষ্ঠানটি হয় লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে । প্রদীপ প্রজ্বলন করে  অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।

এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা  সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, চড়িলাম  বি এ সির চেয়ারম্যান জাকুলো দেববর্মা, চড়িলাম  পঞ্চায়েত সমিতি সদস্য রাজকুমার দেবনাথ, চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী, ত্রিপুরার ডক্টর সেলের কনভেনার ডা: তমজিত নাথ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আর.ডি বিশ্রামগঞ্জ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশীষ শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখি দাস কর।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, “আমি যখন প্রার্থী হয়ে এসেছিলাম, তখন প্রথম ডিমান্ড ছিল একটি খেলার মাঠের। আজ মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো। তারপর হবে ইনডোর ব্যাডমিন্টন, টেবিল টেনিস কোর্ট। আমি চাই চড়িলামে খেলাধুলার পরিবেশ সুন্দর হোক। খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা আমাদের স্লোগান।  সমাজকে সুস্থ রাখার জন্য খেলাধুলা দরকার। আমাদের গ্রামের ছেলে মেয়েরা এই সুবিধা পায় না। আমরা চাই  গ্রামের বিকাশ। ভারত সরকারের এনটিপিসি  ফান্ড দিয়েছে মাঠটি তৈরি করার জন্য। এখন এটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে আর খেলোয়ার তৈরীর আসল কাজে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।”

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top