News Flash

  • Home
  • দিনের খবর
  • লুধিয়ানায় ঝুপড়িতে আগুন, আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের ৭ সদস্যের
Image

লুধিয়ানায় ঝুপড়িতে আগুন, আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের ৭ সদস্যের

লুধিয়ানা, ২০ এপ্রিল (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় ঝুপড়িতে আগুন লেগে প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন সদস্য। মৃতরা সকলেই পরিযায়ী শ্রমিক। খুব কষ্টেই নিজেদের জীবিকা নির্বাহ করত তাঁরা। লুধিয়ানার টিব্বা রোডে পৌরসভার তাজপুর আবর্জনা ডাম্প ইয়ার্ডের কাছে নিজেদের কুঁড়েঘরে ঘুমিয়েছিলেন তাঁরা। কোনওভাবে ঝুপড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের।

টিব্বা থানার স্টেশন হাউস অফিসার রণবীর সিং জানিয়েছেন, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের ৫ সন্তানের। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে কোনওভাবে ঝুপড়িতে আগুন লাগে। তখন সবাই ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের নাম-সুরেশ (৫৪), রাউর দেবী (৫০), তাঁদের তিন মেয়ে রাখি (১৫), মণীষা (১০), চন্দা (৮) ও ছেলে সানি (২)।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top