News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জুমিয়াদের ভুলে গেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার : রাধাচরণ
Image

জুমিয়াদের ভুলে গেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার : রাধাচরণ

আগরতলা, ২০ এপ্রিল(হি. স.): জুমিয়াদের ভুলে গেছে ত্রিপুরা সরকার। বিজেপি-আইপিএফটিকে নিশানা করে ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেন গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা।   

পাঁচ দফা দাবির সমর্থনে বুধবার সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে এক গণঅবস্থান অনুষ্ঠিত হয়। ওই গণঅবস্থানে রাধা চরণ দেববর্মাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুমিয়াদের ভুলে গেছে বিজেপি-আইপিএফটি সরকার। অথচ, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন ত্রিপুরায় জুমচাষিদের বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে। কিন্তু এখন রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন কেউই জুমচাষিদের সাহায্য করছে না।

এদিকে আজ গণঅবস্থানে নেতৃত্বরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে গর্জে ওঠেন। এদিনের গণঅবস্থানে উপস্থিত সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সভাপতি পবিত্র কর দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র বিরোধিতা করেন।

তাঁর কথায়, দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে গরিবের নাজেহাল অবস্থা। জুম চাষীদের অবস্থা বড়ই করুন। তাঁরা সরকার থেকে সুযোগ-সুবিধা পাচ্ছেন না। ফলে বেশীরভাগ জুমচাষী চাষবাস ছাড়তে বাধ্য হচ্ছেন। পবিত্র করের বক্তব্য, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে চাষীদের প্রয়োজনীয় সরঞ্জামের দামও বৃদ্ধি পাচ্ছে।

এক্ষেত্রে ত্রিপুরা সরকার এবং এডিসি  প্রশাসন গ্রাম পাহাড়ের দিকে কোন প্রকার দৃষ্টি দিচ্ছে না, অভিযোগ করেন তিনি। সরকারের এই নীতির বিরুদ্ধে প্রত্যেকে গর্জে ওঠার আহ্বান জানান পবিত্র কর।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top