News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : উদয়পুরে অগ্ণিকান্ডে পুড়ল একটি দোকান, অল্পতে রক্ষা
Image

Fire : উদয়পুরে অগ্ণিকান্ডে পুড়ল একটি দোকান, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ উদয়পুরের  ড্রপ গেট বাজার এলাকায় গতকাল রাতে বিধবংসী অগ্ণিকান্ডে একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ এছাড়া পার্শবর্তী আরো দুটি দোকান অগ্ণিকাণ্ডে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গভীর রাতে ওই এলাকার মানুষজন যখন ঘুমিয়ে পড়েছিলেন ঠিক তখনই বাজারে আগুন দেখতে পাওয়া যায়৷ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা সেখানে ছুটে যান এবং আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন৷ পরিস্থিতি বেগতিক দেখে তারা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়৷  এর ফলে আরো ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে গোটা এলাকা৷

স্থানীয় সূত্রে জানা গেছে বাজারের পার্শবর্তী স্থানে রয়েছে বহু বসত বাড়ি ঘর৷ অগ্ণিকাণ্ডে ওইসব এলাকায় মারাত্মক ক্ষতির আশঙ্কা ছিল৷ দমকল বাহিনীর তৎপরতা ফলে ওইসব এলাকায় অল্পেতে ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে৷ তবে কিভাবে এই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷৷তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে৷ পুলিশ এবং দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top