News Flash

Image

আগরতলায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী

আগরতলা, ১৮ এপ্রিল(হি. স.): বনমালীপুর মন্ডলের উদ্যোগে সোমবার চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করেছে।  মন্ডলের নেতাদের উপস্থিতিতে বাজারের ব্যবসায়ী সহ সকল স্তরের জনগণ এই স্বচ্ছ ভারত অভিযানের সামিল হন।

স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে বনমালীপুর মন্ডলের নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ জুড়ে পক্ষকাল ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি মন্ডল এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলা চন্দ্রপুর বাজারে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত হয়েছে।

এদিকে, জগন্নাথ বাড়ি পার্কেও স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়েছে সোমবার। এলাকার কাউন্সিলর রত্না দত্তের উপস্থিতিতে স্বচ্ছ ভারত অভিযানে স্থানীয় নেতারা অংশ নেন। জগন্নাথ বাড়ি পার্ক এলাকা এদিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে কাউন্সিলার রত্না দত্ত বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের যে ডাক দিয়েছেন সেই অভিযানের অঙ্গ হিসেবেই এই অভিযান সংগঠিত করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ কর্ম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top