News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Grameen Bank : গ্রামীণ ব্যাঙ্কের কনফারেন্স হলে উদ্বোধন
Image

Tripura Grameen Bank : গ্রামীণ ব্যাঙ্কের কনফারেন্স হলে উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এর হাত ধরে উদ্বোধন হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নবনির্মিত কনফারেন্স হল ‘নব চিন্তন’ এর৷ রাজধানীর অভয়নগরস্থিত ব্যাংকের সদর কার্যালয়ে উদ্বোধন হয় নবনির্মিত এই কনফারেন্স হলটির৷ এদিনের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ব্যাংকের ডেভলপমেন্ট দপ্তরের প্রধান পায়েল সাহা৷ এছাড়াও ব্যাংকের প্রথম কর্মী মীরা দেবরায়৷  সোনামুড়া মহাকুমার দুর্লভনারায়ণ  গ্রামের অষ্টমী দেবনাথ নামে এক মহিলা গ্রামীণ ব্যাংকের বিশ্রামগঞ্জস্থিত ট্রেনিং সেন্টারে সফলতার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে আজ স্বাবলম্বী হয়েছেন৷ ত্রিপুরা থেকে একমাত্র অষ্টমী দেবনাথই ভারত সরকার দ্বারা দিল্লিতে পুরসৃকত হয়েছেন৷

এদিনের এই অনুষ্ঠানে অষ্টমী দেবনাথকেও সংবর্ধনা দেওয়া হয়৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক গ্রামীণ ব্যাংকের কর্মী এবং অফিসারদের ভুয়াশী প্রশংসা করেন৷ তিনি বলেন বর্তমান সরকার মহিলাদের সশক্তিকরণ এর দিকে বিশেষ নজর দিয়েছে৷ রাজ্যের উন্নতির ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করা একান্ত প্রয়োজন৷ সেই দিশাতে কাজ করছে সরকার৷ গ্রামীণ ব্যাংকের সাহায্যার্থে মহিলারা যেভাবে ট্রেনিং এর মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন তাদের সরকারের স্বপ্ণ আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি৷ আগামী দিনে গ্রামীণ অর্থনীতিকে সুনিশ্চিত করতে গ্রামীণ ব্যাংককে আরো বলিষ্ঠ ভূমিকা নেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top