News Flash

Image

অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার

বিশালগড়, ১৬ এপ্রিল : বিশালগড়-র বাগদা দিঘী কসবা এলাকা থেকে শনিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা ৪ নং ওয়ার্ড এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন বিশালগড় থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠানো হয়। বর্তমানে মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য যাবতীয় প্রয়াস অব্যাহত রেখেছে। এদিকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top