News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি শুরু উদ্বোধনী ম্যাচে ব্রু যোয়াইন জয়ী
Image

শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি শুরু উদ্বোধনী ম্যাচে ব্রু যোয়াইন জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। উদ্বোধনী ম্যাচে ব্রু যোয়াইন মথা জয়ী হয়েছে। শান্তিরবাজার সাব-ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট তথা চ্যালেঞ্জার ট্রফি টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ব্রু যোয়াইন মথা ৬১ রানের ব্যবধানে জগন্নাথ পাড়া প্লে সেন্টারকে পরাজিত করেছে। বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ব্রু যোয়াইন মথা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৩.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ব্রু যোয়াইন মথা ২১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারেন্দ্র রিয়াং-এর ৫৯ রান, বসন্ত দেওয়ানের ৫৫ রান এবং ওপেনার ডেভিড রিয়াং-এর ৩০ রান উল্লেখযোগ্য। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের অপূর্ব বিশ্বাস ৩৫ রানে এবং বিপ্লব দাস ৪৫ রানে ৪টি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জগন্নাথ পাড়া প্লে সেন্টার ৩৬ ওভার খেলে ১৫০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার শান্তু মজুমদারের ৪৭ রান এবং সৌরভ পাল-এর ২৯ রান উল্লেখ করার মতো। ব্রু যোয়াইন মথার বসন্ত দেওয়ান ১০ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট তুলে নেয়। এছাড়া, উমেশ রিয়াং পেয়েছে ২৮ রানে ২ উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি স্বরূপ বসন্ত দেওয়ান ম্যাচের সেরা হয়েছেন। দিনের খেলা: সকাল সাড়ে আটটায়, বাইখোরা স্কুল মাঠে, কুসার ঘাট তরুণ সংঘ বনাম রেক্স ক্লাব।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top