News Flash

Image

Arrested : জিএমসিএইচ থেকে শিশু চুরির অভিযোগে গ্রেফতার দুই মহিলা

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ) থেকে শিশু চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে ভাঙাগড় থানার পুলিশ। ধৃত মিনতি দাস ও মনীষা মিরিকেকে পানবাজার মহিলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

জ্বরের উপসর্গ এবং রক্তাল্পতা রোগে আক্রান্ত সাত মাসের প্রিয়ম কলিতা নামের এক শিশুকে গত ২৪ মার্চ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভরতি করা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তাকে সিস্টাইটিস ও বাইলেটারাল হাইড্রোরিটেরোনফ্রোসিস রোগে আক্রান্ত বলে শনাক্ত করেন ডাক্তাররা। সে অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু গতকাল বুধবার ভোর প্রায় পাঁচটা নাগাদ শিশু প্রিয়ম নিখোঁজ হয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে শিশুরোগী প্রিয়মের বাবা হাজোর কলিতাকুচির বাসিন্দা নব কলিতা জানান, বুধবার (১৩ এপ্রিল) ভোররাতের দিকে তাঁর ছেলে খুব কান্নাকাটি করছিল। তখন অযাচকভাবে ছেলেকে কোলে নিয়ে অপরিচিত জনৈক মহিলা শান্ত করার চেষ্টা করছিলেন। মহিলার সাহচর্যে গিয়ে ছেলে কান্নাও বন্ধ করে দেয়। ইত্যবসরে ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়েন। কিন্তু প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তাঁর ঘুম ভাঙলে দেখেন বেডে ছেলে নেই, নেই সেই মহিলাও। ঘটনাটি সঙ্গে সঙ্গে তিনি অন-ডিউটি ক্যাজুয়ালটি অফিসার ডা. হংস কটকিকে (পিজিটি পেডিয়াট্রিক্স) জানিয়েছিলেন। শিশু সন্তান নিখোঁজ হওয়ার খবর চাউর হলে হাসপাতালে হইচই পড়ে যায়।

এদিকে গতকাল সকালেই গোটা ঘটনার বৰ্ণনা করে ভাঙাগড় থানায় সাত মাসের শিশুসন্তান নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত এফআইআর করেন বাবা নব কলিতা। সঙ্গে তিনি তাঁর হারানো শিশুসন্তানের সন্ধান পেলে ৮৬৩৮০১৩২৮১ নম্বরে যোগাযোগ করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান। এফআইআর-এর ভিত্তিতে এক মামলা রুজু করে তদন্ত-অভিযান চালিয়ে আজ সকালে দুই মহিলাকে গ্রেফতার করেছে ভাঙাগড় থানার পুলিশ।

এছাড়া আজ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা মাস্ক ও সাদা শাড়ি পরিহিতা জনৈক মহিলা অসমিয়া গামোছা দিয়ে একটি শিশুকে মোড়ে কোলে নিয়ে ওয়ার্ড থেকে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছেন। এই মহিলাই ধৃত মিনতি বা মনীষা কিনা তা জানা যায়নি।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top