News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

Fire : দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় অবস্থিত একটি পানশালা তথা রেস্তোরাঁয় আচমকাই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১.৩৫ মিনিট নাগাদ আমরা খবর পাই পঞ্জাবি বাগের ক্লাব রোডে অবস্থিত একটি পানশালা তথা রেস্তোরাঁয় আগুন লেগেছে। প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, পরে আরও ৯টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছে যায়। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন লাগার উৎস সম্পর্কে জানা যায়নি।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top