News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নববর্ষের স্বাগত জানাতে প্রস্তুতি বাঙালির, চলছে হালখাতা কেনার ধুম 
Image

নববর্ষের স্বাগত জানাতে প্রস্তুতি বাঙালির, চলছে হালখাতা কেনার ধুম 

আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণ এর মধ্যে অন্যতম শ্রেষ্ট উত্সব বাংলা নববর্ষ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির ঘরে এখন প্রস্তুতি চরমে। ফলে চৈত্রের জমজমাট কেনাকাটায় মশগুল আপামর ত্রিপুরাবাসী। ব্যবসায়ীদের জন্যে নতুন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ন হালখাতা। ইতিমধ্যেই রাজধানীর ব্যবসায়ীরা হালখাতা কিনতে দোকানে ভিড় জমিয়েছেন। 

তবে সময়ের পরিবর্তনে এখন হালখাতার ব্যবহার অনেকটা কমে গেছে বলেই জানালেন ব্যবসায়ীরা। অবশ্য প্রাচীন ঐতিহ্যকে আগলে রেখে একাংশ ব্যবসায়ী এখনো নববর্ষের শুরুতে নতুন হালখাতায় হিসাব লিখে নয়া অর্থ বছরের সূচনা করেন। ব্যবসায়ীদের বক্তব্য, গত দু’বছর করোনার প্রকোপে হালখাতার বিক্রি অনেকটাই কম ছিল। কিন্তু এবছর করোনার প্রাদুর্ভাব দেখা দেয়নি এখনো। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফলে গত দুই বছরের তুলনায় এবছরের বিকিকিনি কিছুটা হলেও বেড়েছে। 

এদিন রাজধানীর বিভিন্ন দোকানে হালখাতা কিনতে দেখা গেছে শহরের ছোট-বড় ব্যবসায়ীদের। নতুন আর্থিক বছরে লক্ষী এবং গণেশের পুজো দিয়ে হালখাতা যাত্রার মাধ্যমে শুরু হবে নতুন আর্থিক বছর।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top