News Flash

Image

IPFT : ঘুরে দাঁড়ানোর স্বপ্ণ দেখছে আইপিএফটি

আগরতলা, ১২ এপ্রিল৷৷ ঘুরে দাঁড়ানোর স্বপ্ণ দেখছে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি৷ শুধু তাই নয় আগামীদিনে দল আরও বেশী শক্তিশালী ও জনগ্রাহ্য হয়ে উঠবে বলে দাবি করেন দলের রাজ্য কমিটির সভাপতি মেবার কুমার জমাতিয়া৷

মঙ্গলবার আগরতলায় আইপিএফটির এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই সভায় দলের ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, যুব সংগঠন সহ অন্যান্য ভাতৃপ্রতীম অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ দলের সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন সম্প্রতি দলের রাজ্য কমিটির বৈঠক হয়েছে৷ নতুন কমিটি গঠিত হয়েছে৷ তবে বিভিন্ন পদাধিকারীদের নাম চূড়ান্ত হয়নি এখনও৷ এদিনের বৈঠকে ওইসব পদাধিকারীদের নাম নিয়ে আলোচনা হয়েছে৷ তাছাড়া আগামীদিনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এনিয়ে আলোচনা হয়েছে৷ শ্রী জমাতিয়া আরও জানিয়েছেন গত এডিসি নির্বাচনের পর দল কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল কিন্তু, তিনি আশাবাদী খুব শীঘ্রই দল সাংগঠনিক দূর্বলতাগুলি কাটিয়ে উঠবে৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top