News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা : তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার চালক
Image

গাঁজা : তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানার পুলিশও নেশা বিরোধী অভিযানে কোন প্রকার খামতি রাখতে চাইছে না৷ হোক সেই ভেহিকেল চেকিং বা গোপন সূত্রের ভিত্তিতে নেশা কারবারিদের বাড়িতে বাড়িতে তল্লাশি৷ ভেহিকেল চেকিং-এ সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশ বাজেয়াপ্ত করলো ১১০ কেজি শুকনো গাঁজা৷ সেই সঙ্গে আটক গাড়ির চালক৷ ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের মগবাড়ি এলাকায়৷

খবরে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় তেলিয়ামুড়া থানার এস.আই প্রীতম দত্ত থানার অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের মগবাড়ি এলাকায় ভ্যাহিকেল চেকিং-এ বসেন৷ তখন সন্দেহবশত এনএল০২এ ৮৫৪৫ নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় ১১০ কেজি শুকনো গাঁজা৷ আটককৃত গাঁজা গুলির মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা৷ সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালক শুকনী কুমারকে, তার বাড়ি বিহারে৷ তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ির সহ-চালক৷

তেলিয়ামুড়া থানার পুলিশ চালক শুকনী কুমারকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ যদিও গাঁজা গুলি কোথা থেকে লোডিং করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে কিছু জানা যায়নি৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top