News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rain : কালবৈশাখীর ঝড়ে কল্যাণপুরে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা, প্রভাবিত জল সরবরাহ
Image

Rain : কালবৈশাখীর ঝড়ে কল্যাণপুরে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা, প্রভাবিত জল সরবরাহ

কল্যাণপুর, ১১ এপ্রিল৷৷ ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় কল্যাণপুরে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে৷ আসেনি পানীয় জল৷ রবিবার শেষ রাতের কালবৈশাখীর পর কল্যাণপুরের বিদ্যুৎ ব্যবস্থা পুরো ভেঙ্গে পড়েছে৷ সংবাদ লেখা অব্দিও গোটা কল্যাণপুর বিদ্যুৎহীন৷

কল্যাণপুর নিগমের ম্যানেজার জানিয়েছেন, কালবৈশাখীতে অন্তত পাঁচটি খুটি ভেঙ্গে পড়েছে৷ ফলে এই সমস্যা দেখা দিয়েছে৷ বিদ্যুৎ না থাকার কারণে সোমবার সকালে ও বিকালে পানীয় জলও সরবরাহ করা যায়নি৷ ফলে একদিকে বিদ্যুৎ ও অন্য দিকে পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন কল্যাণপুরবাসী৷ জানা গেছে, ৩৩ কেভির দুটো ফিডার দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ আসে৷ একটা আসে তেলিয়ামুড়ার গামাইবাড়ি ফিডার দিয়ে৷ অন্যটি আসে খোয়াই এর ধলাবিল ফিডার দিয়ে৷ দুটোই ৩৩ কেভির ফিডার৷ কিন্তু দুটো ফিডারই গতকাল রাত থেকে অচল হয়ে আছে৷

কল্যাণপুর বিদ্যুৎ নিগমে কর্মীস্বল্পতা রয়েছে৷ এর কারণেও কাজে বিঘ্ন ঘটছে বলে খবর৷ গাড়িও মাত্র একটি৷ কল্যাণপুরে গামাইবাড়ি ও ধলাবিল ফিডার ছাড়াও আরও পাঁচটি ফিডার রয়েছে৷ সেগুলো হলো কমলনগর, কল্যাণপুর, হাসপাতাল, আমপুরা ও ঘিলাতলী৷ কিন্তু সব ফিডারই বর্তমানে অন্ধকারে৷ এদিকে সূত্র মারফত জানা গেছে, নিগম আপদকালীন পরিস্থিতিতে যে ঠিকেদারদের দিয়ে কাজ করতো তারা নাকি তাঁদের বকেয়া বিল না পাবার জন্য নুতন কোন কাজ করতে চাইছে না৷ ফলে নিগমও পড়েছে মুশকিলে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top