News Flash

  • Home
  • খেলা
  • Cricket : জয়ের ধারা অব্যাহত রেখে কেন্দ্রীয় বিদ্যালয়ও কোয়ার্টার-ফাইনালে
Image

Cricket : জয়ের ধারা অব্যাহত রেখে কেন্দ্রীয় বিদ্যালয়ও কোয়ার্টার-ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ও। প্রথম রাউন্ডের পর প্রি-কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত জয় পেয়েছে। প্রতিপক্ষ হেনরি ডিরোজিও স্কুলকে ৩৯ রানে হারিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, টি সি এ-র সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট আসরের শেষ আটে পৌঁছেছে। মূলতঃ বেদব্রত,  দীপঙ্করের ব্যাটিং পারফরম্যান্স এবং দেবল ও আমনের বোলিং দাপটে তারা এই জয় পেয়েছে। পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে তারা ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক বেদব্রত ভট্টাচার্যের ৩৮, দীপঙ্কর ভাটনগর ২৯ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে ৫৯ রানও তাদের অনেকটা কাজে এসেছে।

হেনরি ডিরোজিও স্কুলের পৃথ্বীরাজ ভৌমিক ২২ রানে তিনটি এবং অমিত দে ও উজ্জ্বয়ন বর্মন ২টি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে হেনরি ডিরোজিও স্কুল ২৮.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে টেল এন্ডার উজ্জ্বয়ন বর্মন ৪৬ রান সংগ্রহ করে অপরাজিত থাকলেও অন্যরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি বলে শেষ রক্ষায় ব্যর্থ হয়। কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি-র দেবল দাস এবং আমন কুমার যাদব তিনটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিং বোলিংয়ের সৌজন্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের দেবল দাসকে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়। দিনের খেলা: উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম বনাম শিশু বিহার স্কুল। পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে, সকাল ন’টায়।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top