News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : রাম নবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
Image

Prime Minister : রাম নবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : রবিবার রাম নবমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন টুইটারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশের মানুষকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় শ্রী রাম!” ভগবান রামের জন্ম উপলক্ষে প্রতি বছর চৈত্র নবরাত্রির শেষ দিনে সারা ভারতে রাম নবমী পালিত হয়।

প্রধানমন্ত্রী এদিন বেলা ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও ভাষণ দেবেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন। তাঁর পরামর্শের ভিত্তিতে মন্দির ট্রাস্ট অর্থনৈতিকভাবে দুর্বল রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন এবং আয়ুর্বেদিক ওষুধের জন্য বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য-সম্পর্কিত বিভিন্ন সেবামূলক কাজ করছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top