News Flash

  • Home
  • মুখ্য খবর
  • National Highway Blocked: জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
Image

National Highway Blocked: জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

আগরতলা, ৯ এপ্রিল (হি. স.) : অসম-আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে বহু জমি ত্রিপুরা সরকার অধিগ্রহণ করেছে। তাতে অনেকের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। অথচ ক্ষতিপূরণের অর্থ তাঁদের দেওয়া হয়নি অভিযোগে আজ আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় অবরোধ করেন ক্ষতিগ্রস্ত জনগণ। তাতে প্রচুর যানবাহনের পাশাপাশি আটকা পড়েন সাংসদ রেবতী ত্রিপুরাও। সমস্ত বিষয় জানার পর সাংসদ শ্রীত্রিপুরা আগামী সোমবার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বৈঠকে চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।  

শনিবার আঠারোমুড়া পাহাড়ের ৪৬ মাইল এলাকায় সকাল নয়টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। ওই অবরোধ সাড়ে এগারোটা পর্যন্ত চলেছে। তাতে জাতীয় সড়কের দুধারে আটকে পরে প্রচুর যানবাহন। সাথে এই অবরোধে আটকে পরেন সাংসদ রেবতী ত্রিপুরাও। তিনি ওই সময় মনুতে রাজনীতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ, মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ মুঙ্গিয়াকামি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে সাংসদ তাঁদেরকে আগামী সোমবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়াতে সড়ক অবরোধ তুলে নেন গিরিবাসীরা। উল্লেখ্য, বিগত বহুদিন ধরেই জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছে। তাতে স্থানীয় মানুষের জমি অধিগ্রহণ করেছে ত্রিপুরা সরকার। তাঁদেরকে এই জমি অধিগ্রহণ বাবদ প্রশাসন থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্তও ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত জনগণ। তাই বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করতে হয়েছে বলে জানান অবরোধকারীরা। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top