News Flash

  • Home
  • দিনের খবর
  • হুমকি ই-মেলে আতঙ্ক বেঙ্গালুরুর একাধিক স্কুলে, নড়েচড়ে বসল পুলিশ
Image

হুমকি ই-মেলে আতঙ্ক বেঙ্গালুরুর একাধিক স্কুলে, নড়েচড়ে বসল পুলিশ

বেঙ্গালুরু, ৮ এপ্রিল (হি. স.) : হুমকি ই-মেলে বোমাতঙ্ক ছড়াল বেঙ্গালুরুর একাধিক স্কুলে। বেঙ্গালুরু শহরের ছ’টি স্কুলে ইমেলে হুমকি দেওয়া হয়, ‘স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে। আর এটা কোনও মজা নয়। সাবধান! এখনই পুলিশে খবর দিন। না হলে প্রচুর প্রাণ যেতে পারে। সব কিছুই আপনার হাতে।’ শুক্রবার বেলা এগারোটা থেকে ১১.১০ মিনিটের মধ্যে পর হুমকি ই-মেল আসে দিল্লি পাবলিক স্কুল, গোপালান ইন্টারন্যাশনাল স্কুল, নিউ অ্যাকাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং এবেনেজার ইন্টারন্যাশনাল স্কুলে। হুমকি ই-মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমাতঙ্কের খবর পেয়েই পুলিশ স্কুলগুলিতে পৌঁছে যায়, দ্রুত খালি করে দেওয়া হয় শিক্ষাঙ্গন। বম্ব স্কোয়াডও পৌঁছয় স্কুলগুলিতে। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, “বেশ কয়েকটি স্কুল হুমকি মেল পেয়েছে। কোথা থেকে এই ই-মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এগুলি ভুয়ো হুমকি।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top