News Flash

  • Home
  • দেশ
  • রোহতকে গার্ডকে গুলি দুষ্কৃতীদের; লুট ২.৬২ কোটি টাকা, তদন্তে পুলিশ
Image

রোহতকে গার্ডকে গুলি দুষ্কৃতীদের; লুট ২.৬২ কোটি টাকা, তদন্তে পুলিশ

রোহতক, ৮ এপ্রিল (হি.স.) : এটিএম-র ক্যাশ ভ্যান লক্ষ্য করে নিরাপত্তা কর্মীদের গুলি করে দুই কোটি ৬২ লাখ টাকা লুট করল দুষ্কৃতীরা। শুক্রবার ১ নম্বর সেক্টরে ঘটনাটি ঘটে। ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র নিয়ে পালিয়ে যায়। লুটের খবর পেয়ে আইজি মমতা সিং এবং পুলিশ সুপার উদয় সিং মীনা-সহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ গোটা জেলায় পথ আটকে যানবাহন তল্লাশি করলেও ডাকাতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুষ্কৃতীরা নগদ টাকা বস্তায় ভরে পালিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টা নাগাদ ক্যাশ ভ্যানটি টাকা জমা দিতে ১ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে পৌঁছায়। এসময় একটি মোটরসাইকেল আরোহী দুই যুবক নিরাপত্তাকর্মীরা ক্যাশ ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গে যুবকরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যান। এরপর দুর্বৃত্তরা ক্যাশ ভ্যানে রাখা বাক্স থেকে নগদ টাকা বের করে বস্তায় ভরে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করেছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top