News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sachin Pilot : অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র, তোপ সচিন পাইলটের
Image

Sachin Pilot : অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র, তোপ সচিন পাইলটের

জয়পুর, ৮ এপ্রিল (হি. স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সচিন পাইলট। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে সচিন বলেছেন, অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার। সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করে তিনি বলেছেন, দরিদ্র, মধ্যবিত্ত এবং কৃষকদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে।

শুক্রবার রাজস্থানের আজমের-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন পাইলট বলেছেন, “অর্থনৈতিক দিক থেকে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধু কংগ্রেস নয়, গোটা দেশ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব।” আগামী বছরই রাজস্থানে বিধানসভা নির্বাচন সে প্রসঙ্গে সচিন পাইলট বলেছেন, “আমরা রাজস্থানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ক্ষমতার পালাবদলের ঐতিহ্য ভাঙতে বদ্ধপরিকর। নির্বাচনে আমরা জিতবই। এটা অসম্ভব নয়। ৩০ বছরের এমনটা হয়নি, কিন্তু এ বার, আমি বিশ্বাস করি যে আমরা যদি সঠিক পদক্ষেপ নিই, তাহলে কংগ্রেস আবার সরকার গঠন করবে।”

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top