News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইডির জেরা নিয়ে চাঞ্চল্য
Image

ED : জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইডির জেরা নিয়ে চাঞ্চল্য

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) : সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রী নির্মিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর থেকেই তাঁর দল ন্যাশানাল কনফারেন্সকে নিয়ে নানা প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল। দাবি ছিল ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের দুর্দাশা এবং হত্যার পিছনে তৎকালীন ন্যাশানাল কনফারেন্স সরকার ও সেই সময়ের মুখ্যমন্ত্রী ফারুখ আবদ্দুলাহর ভূমিকা রয়েছে।


এই নিয়ে বিতর্ক থামতে না থামতেই আরও একবার নতুন বিতর্কে জড়ালেন ফারুখের পুত্র তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটভ বা ইডির জেরার মুখে পড়েন ন্যাশনাল কনফারেন্স নেতা। ১২ বছর আগে কেনা একটি বাড়ি সংক্রান্ত মামলায় এদিন দিল্লিতে ওমরকে জেরা করেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন সকালেই ইডির সদর দফতরে হাজির হয়েছিলেন ওমর আব্দুল্লাহ। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। ইডি সূত্রে খবর, চলতি বছরের শুরুতেই এই মামলা রুজু করা হয়েছিল।


বৃহস্পতিবার দলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এনসি-র সহ সভাপতি ওমর তদন্তকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। দল জানিয়েছে উনি কোনও ভুল কাজ করেননি এবং এই মামলার তদন্তে তিনি অভিযুক্তও নন। এনসি জানিয়েছে, তদন্তকারী সংস্থা বৃহস্পতিবারই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইডির কাছে হাজির হওয়ার কথা জানিয়েছিল কারণ এই মামলায় তাঁর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল।


তবে এই ঘটনা নিয়েও কেন্দ্রকে নিশানা করতে ছাড়েনি ওমরের দল। এনসির মুখপাত্র বলেন, “এই ঘটনা নতুন কিছু নয়। কোনও গুরুত্বপূর্ণ বিরোধী দলকেই ছেড়ে কথা বলে না বিজেপি। ইডি, সিবিআই, এনআইএ বা এনসিবির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে তাদের হেনস্থা করা হয়। বিগত কয়েক বছরেই দেখা গিয়েছে, যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন বাকি এবং নির্বাচন হলে বিজেপি সেখানে চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই রাজ্যের বিরোধী নেতাদেরকেই ইডির মতো সংস্থা হেনস্থা করে।” এখন তদন্ত কোন দিকে যায় অথবা ওমরের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা কড়া কোনও পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top