News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলের কঠোর পরিশ্রমেই আমাদের পৃথিবী সুরক্ষিত : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলের কঠোর পরিশ্রমেই আমাদের পৃথিবী সুরক্ষিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্য সেক্টরের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলের কঠোর পরিশ্রমের জন্যই আমাদের পৃথিবী সুরক্ষিত। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সামগ্রিক সুস্থতাকে আরও উজ্জীবিত করতে আমরা আমাদের আয়ুশ নেটওয়ার্ককে শক্তিশালী ও মজবুত করছি।

৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। এদিন সকালে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আজকের দিনটি স্বাস্থ্য সেক্টরের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন। তাঁদের কঠোর পরিশ্রমের জন্যই আমাদের পৃথিবী সুরক্ষিত।” অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “যখন আমি প্রধানমন্ত্রী জন ঔষধির মতো প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলি তখন ভীষণ আনন্দিত হই। সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার ওপর আমাদের মনোনিবেশ দরিদ্র ও মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য সঞ্চয় নিশ্চিত করেছে। একইসঙ্গে সামগ্রিক সুস্থতাকে আরও উজ্জীবিত করতে আমরা আমাদের আয়ুশ নেটওয়ার্ককে শক্তিশালী ও মজবুত করছি।”

প্রধানমন্ত্রী টুইটে আরও জানিয়েছেন, “বিগত ৮ বছরে চিকিৎসা শিক্ষা সেক্টরে দ্রুত পরিবর্তন এসেছে। বেশ কিছু নতুন মেডিকেল কলেজ এসেছে। স্থানীয় ভাষায় মেডিসিন অধ্যয়ন সক্ষম করার জন্য আমাদের সরকারের প্রচেষ্টা অগণিত তরুণদের আকাঙ্খাকে উৎসাহ দেবে।” টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, “ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছে ভারত সরকার। দেশের নাগরিকদের জন্য ভাল মানের এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর মনোনিবেশ করা হয়।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top