News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court : ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল
Image

Supreme Court : ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর কার্যকালের মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের মুখপাত্র সকেত গোখলে বুধবার শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করেছেন। তাঁর বক্তব্য, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন, ২০০৩-এর ২৫ নং ধারা অনুযায়ী, ইডির ডিরেক্টরের কার্যকালেই এই মেয়াদ বাড়ানো অবৈধ। সেই সঙ্গে অতীতে আদালতের অন্য একটি মামলার রায়ে উল্লেখ করা হয়েছিল, ইডির ডিরেক্টরের কার্যকালের মেয়াদ আর বাড়ানো যাবে না। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল মুখপাত্র।

মামলাকারী সাকেত গোখলের অভিযোগ, ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র ২০২১ সালের ১৭ নভেম্বর তাঁর কার্যকাল শুরুর সময় তাঁর ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের বার্ষিক স্থাবর সম্পত্তির রিটার্নের হিসেব আপলোড করেননি। তৃণমূল মুখপাত্র যে মামলাটি করেছেন, তাতে তিনি জানিয়েছেন, ইডি ডিরেক্টর নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্থাবর সম্পত্তির রিটার্ন জমা করেননি। সেই সঙ্গে তিনি আরও জানান, সমস্ত সিভিল সার্ভিস অফিসারদের জন্য স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব জমা করা বাধ্যতামূলক। ২০১৯ সাল পর্যন্ত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির রিটার্ন জমা করার শেষ তারিখ ছিল ২০২১ সালের ৩০ নভেম্বর। ইডি ডিরেক্টরের কার্যকালের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করার সময় কেন্দ্রীয় সরকারের এই বিষয়টির উপরেও নজর দেওয়ার দরকার।

সাকেত গোখলের আরও বক্তব্য, স্থাবর সম্পত্তির হিসেব আপলোড করার অন্তিম সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর গত বছরের ডিসেম্বরে সরকারি ওয়েবসাইটে ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর স্থাবর সম্পত্তির রিটার্ন সংক্রান্ত তথ্য ভেসে ওঠে। তৃণমূল মুখপাত্র অভিযোগ করেছেন, তিনি ফরেন্সিক পরীক্ষা করিয়ে দেখেছেন, ইডি ডিরেক্টরের ওই তথ্য ২০২১ সালের ৩ ডিসেম্বর আপলোড করা হয়েছিল। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সঙ্গে তৃণমূলের এক দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে কয়লাকাণ্ডকে কেন্দ্র করে। ইডির অফিসাররা বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লির অফিসে তলব করা নিয়ে বেশ বিরক্ত অভিষেক। বিষয়টি দিল্লি হাইকোর্ট পর্যন্তও গড়ায়। সেখানে বিষয়টি বন্দ্যোপাধ্যায় দম্পতির পক্ষে যায়নি। তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিকে আবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ইডির অফিসারদের তলব করতে পারবে না রাজ্যের পুলিশ।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top