News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : করিমগঞ্জে ঘন ঘন চুরি ও ছিনতাই, ধৃত তিন, উদ্ধার নগদ বহু লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্য সামগ্রী
Image

Arrested : করিমগঞ্জে ঘন ঘন চুরি ও ছিনতাই, ধৃত তিন, উদ্ধার নগদ বহু লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্য সামগ্রী

করিমগঞ্জ (অসম), ৬ এপ্রিল (হি.স.) : গত কয়েকমাস থেকে করিমগঞ্জ শহরে সংগঠিত ঘন ঘন চুরি ও ছিনতাই কাণ্ডের ঘটনায় সদর পুলিশকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। একের পর এক চুরি ও ছিনতাইর ঘটনা সদর পুলিশের নাকের ডগায় সংগঠিত হলেও পুলিশ একটি ঘটনার‌ও কোনও কিনারা করতে পারেনি। সদর পুলিশের এই ব্যর্থতা নিয়ে পুলিশ সুপার পদ্মনাভ বরুয়াকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। অবশেষে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের তৎপরতায় কিছুটা হলেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

গোপন সূত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় হানা দিয়ে চুরি কাণ্ডে জড়িত সন্দেহে ফারহাদ উদ্দিন, ঝুনু মিয়াঁ ও সাদ উদ্দিন নামের তিন যুবককে আটক করে সদর পুলিশ। তাদের কাছ থেকে নগদ সাড়ে তিন লক্ষ টাকা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার সোনা ও রূপার অলঙ্কার, তিনটি এটিএম কার্ড, চারটি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট, জলের মটর ও বেশ কিছু টেলিফোনের ক্যাবল উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এটা তো শুধু ট্রেলার মাত্র, পিকচার অভি বাকি হ্যায়।’ জানান, তাঁর কাছে বেশকিছু ইনফরমেশন রয়েছে। শহর সহ সমগ্র জেলায় সংগঠিত চুরি সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের রেহাই মিলবে না। পুলিশ প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে যে সকল অপরাধী তাদের অপরাধ জগত বিস্তার করেছে, প্রয়োজনে তাদেরকে মাটি খুঁড়ে বের করা হবে, হুঙ্কার দেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

প্রসঙ্গত শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন চুরি ও ছিনতাইয়ের ঘটনায় নাগরিকদের রাতের ঘুম প্রায় উবে গিয়েছিল। পুলিশের এই সফলতা খানিকটা ‌হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শহরবাসীদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top