News Flash

  • Home
  • দিনের খবর
  • Blocked: ভারত সম্পর্কিত বিকৃত তথ্য প্রচার! ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের, তালিকায় ৩টি টুইটার অ্যাকাউন্টও
Image

Blocked: ভারত সম্পর্কিত বিকৃত তথ্য প্রচার! ২২ ইউটিউব চ্যানেল ব্লক কেন্দ্রের, তালিকায় ৩টি টুইটার অ্যাকাউন্টও

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক ও জনশৃঙ্খলা সম্পর্কিত বিকৃত তথ্য প্রচারের অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ওই ২২টি ইউটিউব চ্যানেলের মধ্যে ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানকেন্দ্রিক চ্যানেল রয়েছে। এছাড়াও তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে।

এই বছরের শুরুতেই ৩৫টি ইউটিউব চ্যানেল এবং দু’টি ওয়েবসাইট ব্লক করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল বলে অভিযোগ। তারপর আবার এপ্রিল মাসেই ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত সরকার। অভিযোগ, ওই ইউটিউব চ্যানেলগুলি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করছে। শুধু তাই নয়, তারা দর্শকদের বিভ্রান্ত করতে উল্টোপাল্টা থাম্বনেল ব্যবহার করে। বিকৃত তথ্য দেওয়ার অভিযোগেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top