News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বদরপুর স্টেশন এলাকায় পিস্তল ও কার্তুজ সহ বিহারের বাসিন্দা দুই যুবক ধৃত 
Image

বদরপুর স্টেশন এলাকায় পিস্তল ও কার্তুজ সহ বিহারের বাসিন্দা দুই যুবক ধৃত 

বদরপুর, ৪ এপ্রিল : চারটি পিস্তল ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। অসমের করিমগঞ্জ জেলার বদরপুর রেল স্টেশন এলাকায় ওই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত দুই যুবক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।


রেল পুলিশ জানিয়েছে, রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সুমন কুমার(২৯) ও শাপলা জেলার বিকাশ কুমার তিওয়ারি(৩২)-কে আটক করা হয়েছে। সন্দেহবসত তাদের ব্যাগ তল্লাশি করে চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।


রেল পুলিশের বক্তব্য, গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার পথে ট্রেন না পাওয়ার কারণে বদরপুরের একটি নব নির্মিত ব্রীজে বসে সময় কাটাচ্ছিলেন ওই দুই যুবক। তাঁদের দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাঁদের দিকে এগিয়ে যেতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্ত, রেল পুলিশ তাঁদের আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ পিস্তল ও কার্তুজ উদ্ধারের ঘটনায় পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top