News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ashok Tanwar : আজ আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার
Image

Ashok Tanwar : আজ আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : আজ আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন কংগ্রেসের প্রাক্তন লোকসভা সাংসদ অশোক তানওয়ার। দিল্লিতে আম আদমি পার্টিতে (আপ) যোগ দিতে প্রস্তুতি শুরু হয়েছে। তানওয়ার ২০২১ সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে (টিএমসি) যোগ দিয়েছিলেন। পঞ্জাবে সম্প্রতি বিধানসভা নির্বাচনে আপের সুফল পাওয়ায় তানওয়ারের পদক্ষেপ নিচ্ছেন বলে রাজনৈতিক মহলের ধারনা। এরআগে তানওয়ার ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিজের দল ‘আপনা ভারত মোর্চা’ চালু করেছিলেন।

ভারতীয় জাতীয় যুব কংগ্রেসের দায়িত্বে থাকাকালীন তিনি একসময় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে পরিচিত।
তানওয়ার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুদার সঙ্গে দীর্ঘ সময়ের লড়াইয়ের পরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ২০১৯ সালের অক্টোবরে কংগ্রেস ছেড়েছিলেন। তিনি তখন অভিযোগ করেছিলেন, কংগ্রেস তার মূল আদর্শ থেকে দূরে সরে গেছে।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে তানওয়ার দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টিকে (জেজেপি) সমর্থন দিয়েছিলেন এবং কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করেছিলেন। ২০০৯ সালে তিনি কংগ্রেস প্রার্থী হিসাবে হরিয়ানার সিরসা থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। যদিও তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেরেছিলেন।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top