News Flash

Image

Attack : হাতির আক্রমণে দুই মহিলার মৃত্যু, দুই আহত

আলিপুরদুয়ার, ৩ এপ্রিল (হি.স.) : শনিবার রাতে জেলার মাদারিহাটে বন্য হাতির আক্রমণে দুই মহিলার নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে। মৃতদের নাম ভগবতী ছেত্রী ও রেণুকা ছেত্রী। আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা সুখেন দাস ও পূজা ক্ষেত্রী।

সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদারিহাট উত্তর চেকামারী এলাকায় একটি হাতি ঢুকে পাশ দিয়ে যাওয়া কয়েকজনকে আক্রমণ করে। এতে তিন মহিলাসহ একজন গুরুতর আহত হয়েছেন। শোরগোল শুনে এলাকার লোকজন দৌড়ে এসে চারজনকে উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে গভীর রাতে ভগবতী ছেত্রী ও রেণুকা ছেত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুই মহিলারই। এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লি হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হচ্ছে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট, বড় স্বস্তি

নয়াদিল্লি, ৭ জুলাই : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র জন্য বড় স্বস্তির খবর। দিল্লি হাইকোর্ট সংগঠনটির এক্স (পূর্বতন টুইটার)…

ByBySandeep Biswas Jul 7, 2026

ওয়ানাড়ে ভূমিধস, মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী সতীশনের; তিনজনকে উদ্ধার

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্পের ওয়ানাড় প্রান্তে ভূমিধসের ঘটনায় জরুরি বৈঠক করেন…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top